বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী উপলক্ষে যৌথসভার আয়োজন করেছে দলটি। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
যৌথসভায় দলের যুগ্ম মহাসচিবরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবদেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাকে নির্ধারিত সময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



























