শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২৩ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি খাতের সংকট এবং সরকারের বিভিন্ন কার্যক্রমে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর পূর্বে তিনি এ কথা বলেন।

দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে সরকার। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোর পরিবর্তন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, কারওয়ান বাজার দিয়ে গণসংযোগ শুরু করেছি, এর একটি বিশেষ কারণ আছে। কারণ, এই কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচাবাজারের একটি কেন্দ্র। এখানে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের কথা শুনে আসছি। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে চারটি বিষয় সবার নজরে এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ। দেশের সন্ত্রাস ও মাদককারবারীদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষের ওপরে এবং বিরোধীদলের ওপর কিন্তু দমনপীড়ন চলছে। এই সবকিছুর বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর আমাদের গণবিক্ষোভ কর্মসূচি।

তিনি আরও বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়