মালয়েশিয়ার ইরাসমাস প্লাস সম্মেলনে ১ম বারের মতো কুবি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্মেলনের প্রথম দিনেই প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
১০:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার