রোববার ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাবা শুকরিয়া পারভীন।

মতবিনিময় সভায় জেলার নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উদ্যোক্তা উন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার নারীদের জন্য বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি নারী উদ্যোক্তাদের উদ্যোগকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়