বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ২৭ আগস্ট ২০২৬

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ওই ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে অল্প সময়ের মধ্যেই আগুন গোডাউনের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয়