কক্সবাজারে আইকন বাসে আগুন, জানালা ভেঙে উদ্ধার যাত্রী
কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় নিরাপদে বের করে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
০৩:০২ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার