বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে স্কাউটসের উদ্যোগে সচেতনতামূলক মানববন্ধন

দিনাজপুরে স্কাউটসের উদ্যোগে সচেতনতামূলক মানববন্ধন
ছবিঃ সংবাদ পরিক্রমা

দিনাজপুরে স্কাউটসের উদ্যোগে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ জেলা স্কাউটস সমাবেশ-২০২৬-এর চ্যালেঞ্জ হিসেবে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন আয়োজন করা হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিশুপার্কের বড়পুল ব্রিজ পর্যন্ত সড়কের দুইপাশে সমাবেশে অংশগ্রহণকারী স্কাউটস সদস্যরা বেলা ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত আধাঘণ্টা ব্যাপী লাইনে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে স্কাউটসরা বিভিন্ন স্লোগান সম্বলিত হাতে লেখা ফেস্টুন ও ব্যানার বহন করে। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘বাল্যবিবাহ রুখে দাও-নতুন প্রজন্ম বাঁচাও’, ‘মন দিয়ে স্কাউটস করি-নারী নির্যাতন ও শিশুশ্রম বন্ধ করি’, ‘শিক্ষা শুধু ভালো ফলাফল নয়-ভালো মানুষ হওয়ার পথ’, ‘স্বপ্ন দেখ লক্ষ্য ঠিক করো-নিয়মিত চেষ্টা করো সাফল্য আসবে’ এবং ‘শিশুশ্রম বন্ধ করি-দেশের ভবিষ্যৎ গড়ি’।

মানববন্ধনে স্কাউটস সমাবেশে অংশগ্রহণকারী আট শতাধিক স্কাউটস সদস্য অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়