বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, চার ইউনিট কাজ করছে

ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, চার ইউনিট কাজ করছে
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসিম জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জনপ্রিয়