রাজধানীর রায়েরবাজারে আগুন
রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও বাজারের পাশে টিনের কয়েকটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



























