বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ১৯ বছর বয়সী এক নারী পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, সোলেমান হোসেন (৫৪), আশরাফুল ইসলাম (৩৪) ও বাছেদ মিয়া (৪০)। এ ঘটনায় পলাতক অপর তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ওই নারী গাজীপুর জেলার কালিয়াকুর থানা দিন রতনপুর রেলস্টেশন এলাকায় যান। সেখানে তার কর্মস্থলের এক সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। দুজন বসে কথা বলার সময় ছয়জন যুবক কথা বলার কথা বলে জোর করে তাদের পাশের একটি ঝোপঝাড় বা জঙ্গলে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে ওই দুজনকে মারধর করে ২০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে সহকর্মীকে ছেড়ে দিয়ে অভিযুক্তদের কয়েকজন ওই নারীকে ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন। পরে ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে স্বজনেরা রাত ১০টার দিকে তাকে উদ্ধার করেন। 

এ ঘটনার চার দিন পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি কালিয়াকৈর থানা-পুলিশকে জানানো হয়। এরপর রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়