শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২০ নভেম্বর ২০২৬

নিজ বাসা থেকে থাই পপশিল্পী পিট পিরার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে থাই পপশিল্পী পিট পিরার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের জনপ্রিয় পপশিল্পী পিট পিরার মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির ননথাবুরি প্রদেশের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আকস্মিক এ মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ননথাবুরির পাকক্রেট ২ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পিটের ম্যানেজার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

৪৭ বছর বয়সী পিট পিরার প্রকৃত নাম পিরাওয়াত আসাওয়াওয়াচিরাওয়িত। পপ ও আবেগঘন গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। ‘পিসমেকার’ ব্যান্ডে বয়ের সঙ্গে পপ জুটি হিসেবে তার পরিচিতি সবচেয়ে বেশি।

২৩ বছর পর গত ১৬ ও ১৭ মে ব্যাংককের এমস্পিয়ারের ইউওবি লাইভে আয়োজিত ‘রি:পিস পিসমেকার’ কনসার্টে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ফেরেন পিট ও বয়।

পিটের মৃত্যুর খবর তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এরই মধ্যে ভক্তরা সেখানে শোকবার্তা জানাতে শুরু করেছেন।

সূত্র: ব্যাংকক পোস্ট

সর্বশেষ

জনপ্রিয়