শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ২০ নভেম্বর ২০২৬

মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোহ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

তবে ফেসবুক পোস্টে 'আওয়ামী লীগের সন্ত্রাসীরা' পেট্রল বোমা নিক্ষেপ করেছেন বলে অভিযোগ করেছেন মাহিন সরকার। তিনি জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল, তার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

বাড়িতে কেবল তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন বলে জানান মাহিন।

তিনি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়