শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২০ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন ও জানালার গ্লাস ভাঙচুর করেছে যুবলীগের কর্মীরা। এতে অফিসটির একটা দরজা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করে। তাদের হাতে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিলো। যেখানে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম ছিলো। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেইটে যায় এবং সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেয়। একই সময় তারা অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যাই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সর্বশেষ

জনপ্রিয়