মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ১২ অক্টোবর ২০২৬

নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহান - রিফাত

নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহান - রিফাত
ছবিঃ প্রতিনিধি

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত জাহান দায়িত্ব পেয়েছেন।
‎
‎সোমবার (১২ অক্টোবর ) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
‎
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি রেজওয়ানুল হক রিয়াদ ও মিম জাহান খুশি, যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম, সাকিফ বিন আলম দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক নিরব আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুরাইয়া আক্তার সোনিয়া, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, সহ. সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহ।

সংগঠনের নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য ও ভ্রাতৃত্বের একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। অধ্যয়নরত নওগাঁর শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবো। সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়