প্রেসক্লাব থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্যের মরদেহ উদ্ধার
জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশ জানায়, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



























