বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এর মাল্টিমিডিয়া প্রতিবেদক তোফায়েল আহমেদ পুলিশের হামলায় আহত হয়েছেন।

সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত সাংবাদিক জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীন বলেন, রাত ৮টার দিকে তোফায়েল আহমেদ উদ্যানে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে অতর্কিতভাবে মারধর করে গুরুতর আহত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য মিলে ওই সাংবাদিককে বেধড়ক মারধর করছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এটি একটি ভুল বোঝাবুঝির ফল। তিনি দ্রুত হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সর্বশেষ