সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২০ জুলাই ২০২৬

দেশে অমীমাংসিত মামলা ৪৫ লাখের বেশি: আইনমন্ত্রী

দেশে অমীমাংসিত মামলা ৪৫ লাখের বেশি: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে ৪৫ লক্ষাধিক মামলা অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির মাধ্যমে নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই শেখ হাসিনার বিচার হবে। বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তিনি দাবি করেন, গত ১৬ বছরে দেশে আইনের শাসন ছিল না।

তিনি জানান, আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে সারা দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে। একই সঙ্গে বহুল আলোচিত তনু হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে এবং বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়