মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৩ আগস্ট ২০২৬

৫ আগস্ট ছুটি নেই যাদের

৫ আগস্ট ছুটি নেই যাদের
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।

সরকারি ছুটি থাকলেও সবাই পাচ্ছেন না অবকাশের সুযোগ। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি কাটানোরও সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের।

যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে গত বছরও ৫ আগস্ট ছুটি ছিল পোশাক কারখানায়।

সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।

সর্বশেষ

জনপ্রিয়