সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ২৩ আগস্ট ২০২৬

গার্ড অব অনারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

গার্ড অব অনারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

এর আগে শুক্রবার বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়