বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১৪ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

শাখার ব্যবস্থাপক জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তার পরিবর্তে দায়িত্বে থাকা ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়