শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২০ নভেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার প্রতিটি স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’

দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তা দেশের মানুষের প্রয়োজন পূরণ এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়