বুধবার ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১৯ আগস্ট ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, ‘রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।’

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

সর্বশেষ

জনপ্রিয়