ঢাবি নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের এক শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশে ১৩ মাস বিলম্ব করায় তার ব্যাপারে এই সিদ্ধান্ত হয়। এ ছাড়া পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তার কাছে কারণ দর্শানোর সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।
০৭:২২ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার