বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ নভেম্বর ২০২৬

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ আইসিইউতে

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ আইসিইউতে
ছবিঃ সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, অভিনেতা নিউমোনিয়ায় ভুগছেন। তার অবস্থা জটিল। বুধবার তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেতাকে দ্রুত সুস্থ করে তোলার।