ডিউটি শেষে কারাগারে ফেরেননি কারারক্ষী, ছাত্রীসহ আটক
ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের অবস্থান ও আচরণে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।
০৬:৪০ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার