সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে অনেক পেট্রোল পাম্প এখনও বন্ধ, সচলগুলোয় দীর্ঘ লাইন

রাজধানীতে অনেক পেট্রোল পাম্প এখনও বন্ধ, সচলগুলোয় দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

তেল সংকটের কারণে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের পরিস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় যানবাহনের চাপ আরও বেড়েছে। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি।

রেশনিং পদ্ধতিতে বাইকে ৫০০ থেকে ৬০০ টাকার এবং ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১,২০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে।

কুড়িলের একটি তেল পাম্পে সকাল থেকেই গাড়িচালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। যেন তেল পাওয়া এখন ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে—সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ভিড় বজায় থাকছে।

এদিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি মেঘনার অধীনে পরিচালিত মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনেও রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ করা হলেও দীর্ঘ সারির দৃশ্য একই রকম। এতে করে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়