বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৭ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। হাসপাতালে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

সর্বশেষ