বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরো ৪৯৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরো ৪৯৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরো ৪৯৭ জন আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৪টি মামলা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন উত্তরা বিভাগ ৪২ জনকে আটক করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাতবোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ লিটার কাঁচা পেট্রল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: