রোববার ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ২৭ জুন ২০২৬

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া গত এক সপ্তাহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছেন তারা।

শনিবার বেলা ১১টায় তারা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া চলবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট  হাসপাতালের দৃষ্টিনন্দন ১০ তলা ভবন নির্মাণ সম্পন্ন হলেও  এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে। আমলাতান্ত্রিক জটিলতা আর অবহেলায় এখনো চালু হয়নি চিকিৎসা কার্যক্রম।

মেডিক্যাল মিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস ও ওয়ার্ডক্লাসের মাধ্যমে হাতে কলমে শিক্ষার সুযোগ নেই। ফলে ৩য় থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে সরাসরি রোগী দেখার সুযোগ পাচ্ছে না। একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল হাসপাতালের অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
 
শিক্ষার্থীরা জানান, বারবার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় গত ২১ জুন থেকে ক্লাস, পরীক্ষা এবং সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন করছেন তারা।
 
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ চৌধুরী, হারুণ উর রশিদ, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান, শামসিয়া তাব্বাসুম মাইশা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়