মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ৬ জুলাই ২০২৬

৯ কোটি টাকার রাস্তা ধসে যাওয়ার পর পরিদর্শনে প্রতিমন্ত্রী, বললেন ‘অনিয়ম হয়নি’

৯ কোটি টাকার রাস্তা ধসে যাওয়ার পর পরিদর্শনে প্রতিমন্ত্রী, বললেন ‘অনিয়ম হয়নি’
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতী নদীর পাড় দিয়ে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে ধসে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় প্রতিমন্ত্রী বলেন, রাস্তার কাজে অনিয়ম হয়নি। তবে রাস্তার পাশে কবরস্থান ও একপাশে ধান শুকাতে দেওয়ায় অন্যপাশে বেশি লোড পড়ায় কিছু অংশ দেবে গেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় আমরা পরিদর্শনে এসেছি। এটি দ্রুত মেরামত করে জনগণের চলাচল স্বাভাবিক করা হবে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী কেউ ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখা হবে।

শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতি নদীর পাড় পরিদর্শনের সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির প্রকল্প পরিচালক বাবুল আক্তারসহ জেলা প্রশাসন ও এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার রাস্তার পরিস্থিতি নিয়ে সময় টেলিভিশন্নে সংবাদ প্রকাশিত হয়

জনপ্রিয়