মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে সামন্তা বিওপি’র বিজিবি টহল দল প্রতিহত করে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভোর রাতে ৫টার দিকে সামন্তা এলাকা দিয়ে বিএসএফ ৬ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। যাদের মধ্যে ৪ পুরুষ এবং ২ নারী। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে।



























