রোববার ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ২৬ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে ময়লার স্তূপে আগুন

শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে ময়লার স্তূপে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তবে সেখানে গিয়ে সরাসরি কোনো আগুনের অস্তিত্ব না পেলেও ধোঁয়া দেখা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়