রোববার ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ জুলাই ২০২৬

তিন মাসে দেশে বেড়েছে ২ হাজার ২০৯ নতুন কোটিপতি

তিন মাসে দেশে বেড়েছে ২ হাজার ২০৯ নতুন কোটিপতি
ছবি: সংগৃহীত

দেশে আবারও বেড়েছে কোটিপতি সংখ্যা। মাত্র তিন মাসের ব্যবধানে নতুন করে ২ হাজার ২০৯ জন কোটিপতি যুক্ত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং ব্যবস্থায় এক কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে।

বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি হিসাবের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি। তিন মাস পর, চলতি বছরের মার্চ শেষে এ সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৬৪৫টি। অর্থাৎ, এ সময়ে নতুন করে ২ হাজার ২০৯টি কোটিপতি হিসাব যুক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা ১৫ জন। এর আগে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বর শেষে এই সংখ্যা কমে ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে তা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে উচ্চমূল্যের আমানতধারীর সংখ্যা বাড়লেও অতি উচ্চ সম্পদশালী গ্রাহকের সংখ্যায় ওঠানামার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

জনপ্রিয়