বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১৩ আগস্ট ২০২৬

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন
ছবি: সংগৃহীত

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম চাঁদপুর-২ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষাজীবন শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।

সামরিক জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন মুহাম্মদ রফিকুল ইসলাম।

জনপ্রিয়