মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ কেওড়াজল বিক্রির দায়ে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

অবৈধ কেওড়াজল বিক্রির দায়ে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা
গ্রাফিক্স

চুয়াডাঙ্গার সদর উপজেলায় আজ অবৈধ কেওড়াজল বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে সদরের সরোজগঞ্জ বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার আইন অনুসারে অবৈধ কেওড়াজল বিক্রির দায়ে মো. সহিদুল ইসলামের মেসার্স সহিদুল স্টোরকে ৫ হাজার টাকা ও মো. সিহাব উদ্দিনের মেসার্স রিয়াদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় জেলা ক্যাব সদস্য মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়