বুধবার ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৩০ জুন ২০২৬

সাত খাতে ব্যাংক হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক

সাত খাতে ব্যাংক হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্যের সাতটি খাতে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যবসায় সনাক্তকরণ নম্বর (বিআইএন) বা তালিকাভুক্তির প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ‘অর্থ বিল ২০২৬’-এর সংশোধনী তালিকায় বিষয়টি উত্থাপন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।

সংশোধিত বিলে বলা হয়েছে, অন্যান্য আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে—বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানের বিআইএন তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।

একইভাবে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক, এনবিএফআই বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চাইলে, ট্রেড লাইসেন্স নবায়ন করতে হলে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিতে হলে এবং বিআরটিএ থেকে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের সময়—প্রতিষ্ঠানটির বিআইএন তালিকাভুক্তির প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

জনপ্রিয়