রাজশাহী কলেজ লাইট হাউজ ক্লাবের নেতৃত্বে রিজভী-হাসান
রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লাইট হাউজ ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতিখার মাহমুদ রিজভী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো. হাসান আলী।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান এবং ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকাশ আলী, নুর সালাম, সিরাজুম মুনিরা ও মো. সাফিউল্লাহ সাফি, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুবাইদ যতন ও নিপুন, ক্রীড়া সম্পাদক জামিল মাহমুদ, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. জার্জিদ, মো. আবু মোত্তালেব আকাশ ও আসিফ, সংস্কৃতি সম্পাদক মোছা. ইসমত খানম, সাহিত্য সম্পাদক রিফাত, যুগ্ম সাহিত্য সম্পাদক হুমায়রা তাসনিম, সেমিনার সম্পাদক মাহমুদুল ইসলাম নাহিদ, শৃঙ্খলা সম্পাদক জয়, যুগ্ম শৃঙ্খলা সম্পাদক মো. লিটন হোসেন, যোগাযোগ সম্পাদক রাফসান, যুগ্ম যোগাযোগ সম্পাদক জামিউল হাফিজ মাহি, ধর্মবিষয়ক সম্পাদক মো. কাওছার আলী, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক আহাদ, অর্থ সম্পাদক নাঈম ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুর রাকিব এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশরাফুল ইসলাম, রাগিব আব্দুল্লাহ ও ইকবাল বারিউল।



























