তারেক রহমানের জন্মদিনে রাবিপ্রবিতে ৬২ গাছের চারা রোপণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যাম্পাসে ১২টি ভিন্ন প্রজাতির ৬২টি গাছের চারা রোপণ কর্মসূচি নিয়েছে রাবিপ্রবি শাখা ছাত্রদল।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কর্মসূচির প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে পরিবেশবান্ধব এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফলদ, ফুল, ঔষধি ও বনজসহ ১২ প্রজাতির গাছের চারা রোপণ করেন তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ সময় রাবিপ্রবির ছাত্রদল শাখার আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব এবং সদস্য-সচিব (ভারপ্রাপ্ত) শাহরিয়ার শামসসহ সব সদস্য উপস্থিত ছিলেন।’
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ২০ নভেম্বর। তিনি ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালে তাঁর ৬২তম জন্মদিন পালিত হয়েছে।



























