১৯ অক্টোবর থেকে একুশে টেলিভিশনে ‘বেগম পাড়া’ নাটক শুরু
আগামী ১৯শে অক্টোবর থেকে প্রতি সোম,মঙ্গল ও বুধবার রাত ১০টায় একুশে টেলিভিশনে দেখা যাবে লাবণ্য মিডিয়া হাউজ এর নির্মিত জনপ্রিয় নাট্য নির্মাতা হেদায়েত তুর্কী'র রচনা ও পরিচালনায় টেকশেল নিবেদিত নতুন বাংলা ধারাবাহিক নাটক বেগম পাড়া। একুশে টেলিভিশন ছাড়াও বেগম পাড়া নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে দেখতে পাবেন দর্শকরা।
বেগম পাড়া নাটকটিতে নাটকের রচয়িতা ও পরিচালক হেদায়েত তুর্কী পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানাবিধ অমিল তুলে ধরার পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন স্পর্শকাতর বাস্তবমুখী বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বিশেষ করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে এদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, সরকারি আমলা ও বড় ব্যবসায়ীরা কালো টাকার পাহাড় গড়ে তোলেন, সেই চিত্রটিই এতে অত্যন্ত সাহসিকতার সাথে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক।
দীর্ঘ এই ধারাবাহিক নাটকে অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ঐন্দ্রিলা,ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া,তানহা শামস নওমী, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ,শাহীন আহমেদ রাজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও যায়েদ ইবনে মুবিয়া।
ধারাবাহিক নাটক বেগম পাড়ার প্রথম লটের শুটিং হয়েছে ঢাকার মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজে এবং দ্বিতীয় লটের শুটিং গত সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে।
বেগম পাড়া নাটকে হেদায়েত তুর্কী'র সাথে সহকারী পরিচালক হিসাবে ছিলেন সৈয়দ নুরুজ্জামান,রাহুল রাজু,শাহীন আহমেদ রাজ এবং বাইজিদ আহমেদ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথিয়া সুলতানা এবং লাবণ্য মিডিয়া হাউজের কো-অর্ডিনেটর মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
নাটকটি নিয়ে পরিচালক হেদায়েত তুর্কী' বলেন বেগম পাড়া নাটকটি পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত এই নাটকে ৭ বছর থেকে শুরু করে ৭০ বছরের অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। আমার এই নাটকে আমি সমাজের বাস্তব কিছু চিত্র গল্পের মাধ্যমে আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি আমাদের বেগম পাড়া নাটক দর্শকদের ভালো লাগবে।
লাবণ্য মিডিয়া হাউজ এর কর্ণধার সিনথিয়া সুলতানা বলেন আমাদের বেগম পাড়া নাটক বর্তমান সময়ের নাটকের থেকে ভিন্ন একটা গল্প নিয়ে নির্মিত এমন গল্পে বাংলাদেশে আগে কোন নাটক নির্মিত হয়নি আশা করি আমাদের নাটকটি দর্শক দেখবে দর্শকদের ভালো লাগবে।
বেগম পাড়া নাটকের সহকারী পরিচালক শাহীন আহমেদ রাজ বলেন বেগম পাড়া নাটকে দর্শক ভিন্ন একটা গল্প দেখতে পাবে তাদের চোখের অন্তরালে এদেশের রাজনীতিবিদরা কিভাবে কালো টাকার পাহাড় গড়ে তুলে বিদেশের মাটিতে কোটি কোটি টাকার সম্পদ
গড়ে তুলে এমন অনেক অজানা তথ্য নিয়ে নির্মিত আমাদের এই নাটক।আমি আমাদের দর্শদের কে অনুরোধ করবো আপনারা আমাদের বেগম পাড়া নাটকটি দেখবেন।
বেগম পাড়া নাটকে স্পন্সর হিসাবে আছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টেকশেল,এস এম মাগুরা রিয়েল স্টেট কোম্পানি লিমিটেড এবং লাবণ্য ফ্যাশন।



























