বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৮ জুলাই ২০২৬

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে ইসলামাবাদ উল্লেখ করেছে যে ‘এই ধরনের উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং শান্তি ও সমৃদ্ধির প্রতি তাদের ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে।

 পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সৌদি আরবকে সহায়তায় পাকিস্তান সম্ভবপর সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

সূত্র: মিডল ইস্ট আই

জনপ্রিয়