বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২৪ জুন ২০২৬

১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া  অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস প্রযোজ্য থাকবে।

পূর্বাভাসে জানানো হয়, দেশের মোট ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ

জনপ্রিয়