বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২০:৪৭, ২৪ জুন ২০২৬

বীরগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত অফিসের মাঠ প্রাঙ্গনে গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামসহ আরও অনেকে।

আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়