শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির মূল্য সমন্বয়ে সরকারের নজরদারি অব্যাহত

জ্বালানির মূল্য সমন্বয়ে সরকারের নজরদারি অব্যাহত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে।

আজ শুক্রবার যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় দৌড়াতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়