মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:০২, ১১ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সংগৃহীত

দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত গত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন।

অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি পলাতক আসামি গ্রেপ্তারের ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। তিনি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আকরাম হোসেন বলেন, থানায় আসা সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

আরও পরুন: