১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারাদেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে হত্যা, জুলাইযোদ্ধাদের বাড়িতে হামলা এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।
০৩:২৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার