নিরাপত্তার অভাবে পদ্মা সেতু রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে খুলনা বাস মালিক সমিতি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।
০২:২৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার