ফুয়াদের বক্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ কর্মসূচি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
০৯:০০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার