বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এ আগুনে বাসটির একাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে বাসটি পার্কিং করা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: