শনিবার ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ৬ জুন ২০২৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুই ইউনিট মিলে ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওই সময় বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। আগুন নেভানোর এই কার্যক্রমে যুক্ত থাকা ২৫ জন আনসার সদস্যসহ সর্বমোট ৩৫ জন ব্যক্তি আহত হন বলে জানা যায়।

সর্বশেষ