শনিবার ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২৪ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগলো ৪৩ সেলাই

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগলো ৪৩ সেলাই
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তা মো. ওসমান গনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় গুরুতর আহত হওয়ায় তার শরীরে ৪৩টি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

জনপ্রিয়